ঢাকারবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন ফর্ম বৈধ ঘোষণা, নেতা-কর্মীদের উল্লাস

editor2
জানুয়ারি ৩, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন ফর্ম বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি না পাওয়ায় মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই একে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি জনগণের রায়ে বিশ্বাসী। এই আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।