ঢাকারবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. জাতীয়
  2. শিক্ষা
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এনএইচসিএস)। পুরো স্কুল ক্যাম্পাস ছিল এক প্রাণবন্ত বৈশাখী আমেজে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মিলিত অংশগ্রহণে নতুন বছরকে স্বাগত জানানো হয় আনন্দঘন পরিবেশে।

১৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ষবরণ উৎসবের শুভ সূচনা করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আনজাম আনসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের মহাব্যবস্থাপক, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে জনাব আনজাম আনসার বলেন,

“বাঙালির সংস্কৃতি আমাদের আত্মার অংশ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অপূর্ব সুযোগ। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, দেশপ্রেম এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে। ”
তিনি অত্র স্কুলের নানান সেবাগত নতুন সংযোজনের বিষয়ে ঘোষণা দেন এবং সকল আয়োজক ও অংশগ্রহণকারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী স্টল, যা আয়োজন করেছিলেন স্কুলের বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীরা। দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পকর্মে সাজানো এসব স্টলে ফুটে উঠেছিল বাঙালিয়ানার ছাপ ও সৃজনশীলতা।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা উপস্থাপন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা—লোকজ সংগীত, আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে তারা তুলে ধরে বাংলার প্রাণবন্ত সংস্কৃতি। প্রতিটি পরিবেশনাতেই ছিল মাটির গন্ধ, লোকজ ছোঁয়া ও হৃদয়ের গভীর অনুভব।

আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর এই বৈশাখী উৎসব এনএইচসিএস পরিবারকে পরিণত করেছিল এক সাংস্কৃতিক মিলনমেলায়, যেখানে হৃদয়ে ছিল বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও গর্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।