ঢাকা,
  1. বিনোদন
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

রাহমানকে ২ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ কপিরাইট মামলায়

editor
April 26, 2025 4:41 pm
শেয়ার:
Link Copied!

কপিরাইট ইস্যুতে আইনি ঝামেলায় পড়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। দিল্লি হাইকোর্ট তাঁর প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি জামানত হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা।

বিতর্কের কেন্দ্রবিন্দু ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গান ‘বীরা রাজা বীরা’। অভিযোগ রয়েছে, গানটির সুর নেওয়া হয়েছে এক পুরনো ধ্রুপদী রচনার অনুকরণে।

এই অভিযোগে ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার ২০২৩ সালে রাহমানের বিরুদ্ধে কপিরাইট আইন অনুযায়ী মামলা করেন। তিনি দাবি করেন, ‘বীরা রাজা বীরা’ গানটির সুর নেওয়া হয়েছে তাঁর বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের রচিত বিখ্যাত ধ্রুপদ সঙ্গীত ‘শিবা স্তুতি’ থেকে। তাঁর মতে, এটি একটি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত, যা বহু বছর ধরে দাগার পরিবার পরিবেশন করে আসছে।

তবে রাহমান এই অভিযোগ মানেননি। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শিবা স্তুতি’ একটি প্রাচীন ধ্রুপদ ঘরানার সংগীত হলেও ‘বীরা রাজা বীরা’ একটি মৌলিক সৃষ্টি, যার সুর ও গঠন সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।