ঢাকা,
  1. বিনোদন
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

ফারিণের পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

editor
August 26, 2025 7:57 pm
শেয়ার:
Link Copied!

চট্টগ্রামের ফয় স লেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠানের পর তার পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠেছে।

সংবর্ধনা অনুষ্ঠানটি সোমবার (২১ আগস্ট) প্রথম আলো আয়োজিত হয়। মঞ্চে ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী সাবিলা নূর ও তানজিম সাইয়ারা তটিনী। তারা শিক্ষার্থীদের সঙ্গে গান ও নাচে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

ফারিণ নিজেও দর্শকদের জন্য গেয়েছিলেন জনপ্রিয় গান “রঙে রঙে রঙিন হবো”। উপস্থিত শিক্ষার্থীরা তার গান এবং পারফরম্যান্স উপভোগ করেন।

তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওতে ফারিণের পোশাক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, “ছোট শিক্ষার্থীদের অনুষ্ঠানে কী পোশাক পরবে, তারও কোনো সেন্স নেই।” আরেকজন মন্তব্য করেছেন, “তটিনী আর সাবিলা সুন্দর পোশাকে এসেছে, কিন্তু ফারিণের পোশাক বেমানান।” কেউ কেউ সরাসরি লিখেছেন, “সামান্য ড্রেসিং সেন্সও নেই এদের।”

অন্যদিকে, অনুষ্ঠানের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং তারকাদের উপস্থিতি অনুষ্ঠানকে আনন্দময় করে তুলেছিল। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের পোশাক নিয়ে সমালোচনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।